Uncategorizedঅন্যান্যঅপরাধ

আশুলিয়ায় শিয়ালের আক্রমণ আহত ৪

নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসানঃ

আশুলিয়ার গাজির চট রশিদ মার্কেট এলাকায় হঠাৎ বুনো শিয়ালের উপস্থিতি। আজ শুক্রবার ১৯শে সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকার সময় একটি পাগলা বুনোশিয়াল দৌড়ে এসে এলাকার একাধিক পথচারীর উপরে হামলা করে বসে। শিয়ালের এলোপাতাড়ি কামরে চারজন পথচারী ব্যক্তি প্রচন্ড রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী অতি দ্রুত আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। বিষয়টি এলাকাবাসির নজরে আসলে এলাকার মানুষজন একত্রিত হয়ে লাঠি শুঠা দিয়ে আক্রমণ চালিয়ে পাগলা শিয়ালটি-কে পিটিয়ে মেরে ফেলে। জানা যায় আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র-তে যে ব্যক্তিটি ভক্তি রয়েছেন সে একজন বৃদ্ধ তার অবস্থা আশঙ্কাজন। এমন ঘটনাই এলাকাবাসীর মনে চরম উদ্যোগ দেখা দিয়েছে। পাগলা শিয়ালের আক্রমণে যে সমস্ত পথচারী অসুস্থ হয়েছেন কারোই নাম ও ঠিকানা পাওয়া যায় নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button