অপরাধআইন – আদালতপুলিশ
আশুলিয়ায় ভবন নির্মাণ আইন না মানলে প্রয়োজনিয় ব্যবস্থা


সাঈম সরকারঃ
নিয়ম মেনে ভবন নির্মাণ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ইং) দুপুরে ঢাকার আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়, স্থানীয় বাসিন্দাদেরকে সতর্কবার্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা ইসলাম বলেন, ভবন/বাড়ি ঘর নির্মাণ কাজে সবাইকে সরকারী নিয়ম মেনে ভবন/বাড়ি ঘর নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি সাবধান করে যাচ্ছি যে, সরকারী আইন যারা না মেনে ভবন/বাড়ি ঘর নির্মাণ করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ছিলেন ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দিন (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স ও আনসার বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী।




Daily Aporadh Prokash