জাতীয়নির্বাচনসংস্কৃতি

আশুলিয়া থানা প্রেস ক্লাবের নির্বাচনে কোষাধ্যক্ষ প্রার্থী মো: মেহেদী হাসান

আসন্ন আশুলিয়া থানা প্রেস ক্লাবের ১ম দ্বিবার্ষিক নির্বাচন (২০২৭-২০২৮)-কে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী আমেজ। উক্ত নির্বাচনে ‘কোষাধ্যক্ষ’ পদে প্রার্থী হিসেবে সকল সাংবাদিক ভাই-বোনেদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ ও ‘এটিভি সংবাদ’-এর সাংবাদিক মো: মেহেদী হাসান।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি আশুলিয়া থানা প্রেস ক্লাবকে একটি সুসংগঠিত, স্বচ্ছ ও কল্যাণমুখী পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। প্রেস ক্লাবের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক স্বচ্ছতা বজায় রাখতে ‘কোষাধ্যক্ষ’ পদে তাকে সমর্থন করার জন্য তিনি সহকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ বিষয়ে আশুলিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জানান, প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পাশাপাশি সাধারণ সদস্যদের মাঝে নির্বাচনকে ঘিরে দারুণ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button