সাভারে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার-১


মেহেদী হাসানঃ-
সাভারে অভিযান চালিয়ে আরিফ হোসেন-(২২)-নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার নিকট হতে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার ১১ এপ্রিল আনুমানিক বেলা ১২ঃ৪৫ দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
ডিবি জানান মঙ্গলবার রাত ১২.৪০মিনিটের দিকে সাভারের মধ্য কলমা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত, আরিফ হোসেন ঢাকা জেলার, আশুলিয়া থানার আউক পাড়া গ্রামের মোঃ আনসার আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়,মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কলমা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান তিনি।




Daily Aporadh Prokash