অপরাধআইন – আদালত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুত্বর আহত ৩।

গাজীপুর সিটির ১৮ নং ওয়ার্ড টেকনগপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাবেদ, নাজমুল, আরিফ, রাসেল দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মো: ওমর ফারুক (২৯), রাকিব হোসেন (২৮) ও শাকিল হোসেন (২৩) গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের আগ মূহুর্তে টেকনগপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত ওমর ফারুক, রাকিব হোসেন,ও শাকিল হোসেনকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওমর ফারুক বলেন, কফিল উদ্দিনের ছেলে জাবেদ, মিজানের ছেলে নাজমুল, আকাবরের ছেলে আরিফ, কামালের ছেলে রাসেল এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরা এলাকায় মাদক ব্যবসা করে উঠতি বয়সের তরুণ ও যুবকদের বিপথগামী করছে। শুধু তাই নয় মাদক ব্যবসার প্রসার করতে তরুণ ও যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারনে আমাদের উপর হামলা চালানো হয়।

জানা গেছে, ওমর ফারুকের উপর হামলার খবর শুনে তার চাচাত ভাই রাকিব হোসেন ও শাকিল হোসেন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় সাবেক কাউন্সিলর সফর আলীর ভাতিজা মাদক ব্যবসায়ী অহিদুল, পাপ্পু, সবুজ, শুভ, পাপন ও রকি।

আহত রাকিব বলেন, তারা প্রত্যেকেই এলাকার পেশাদার মাদকাসক্ত ও ব্যবসায়ী। এদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। তারা দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ কারণে অহিদুলের বাড়িতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা নিয়মিত আসা যাওয়া করে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখান। তাই তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।

এবিষয়ে বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, হামলার ঘটনা আমি শুনেছি। অভিযোগ দায়ের করা হয়েছে, মামলার তদন্ত চলছে। হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কাদির মন্ডল বলেন, টেকনগপাড়ায় হামলার ঘটনা ঘটেছে, আমি হামলায় আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। হামলাকরীরা এলাকার মাদক ব্যবসায়ী। তারা পুলিশ ও র‌্যাবের হাতে বেশ কয়েকবার মাদকসহ গ্রেপ্তারও হয়েছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button