অপরাধআইন – আদালত

সাভারে ট্রাকের চাপে মোটরসাইকেল আরোহী নিহত_১

মোঃ ইমরান মোল্লা :

সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী।

 

এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

 

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা সংলগ্ন পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম সাকিব মিয়া (২২)। তিনি সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকার কিরন মিয়ার ছেলে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ :০০ ঘটিকার সময়ে ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গেলে একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন সাকিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: জহুরুল হক জানান, রাজনৈতিক মোটরসাইকেল মিছিলে ট্রাকচাপায় সাকিব নামের যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন তিনি।

 

সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার (এসআই) বাবুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button