আইন – আদালতজাতীয়রাজনীতিসংস্কৃতি

উত্তরায় বিএনপি নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

উত্তরা প্রতিনিধ

এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে । ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যারকারী শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকরা এ অবস্থান কর্মসূচি পালন করে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উত্তরার বিভিন্ন সেক্টরের মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পালন করা হয়।এসময় সেক্টরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে তারা সারাদিন উত্তরা এলাকার বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিট অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে । ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী উল্লেখ করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবী জানান। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে থাকার কথাও বলেন তিনি।

সরেজমিনে দেখা যায়, আজ রবিবার সকাল থেকে হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদদীন সহ উত্তরা বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button