অপরাধআইন – আদালতজাতীয়

উত্তরা পূর্ব থানায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

উত্তরা প্রতিনিধ

রাজধানীর উত্তরায় থানা থেকে লুট হওয়া একটি নাইন এমএম (তুরাশ) পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

আজ (শনিবার) উত্তরা ৬ নম্বর সেক্টর নওয়াব হাবিবুল্লাহ স্কুল সংলগ্ন ২১নং সড়কের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকেই অনেক অস্ত্রই লুট হয়ে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় সেসময় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনো অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এ নিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে  জানিয়েছে ওসি হাবিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button