অপরাধআইন – আদালত

আশুলিয়ায় অভিযানে জব্দ ২১ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন, গ্রেফতার-২

সাঈম সরকারঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে ২১ লক্ষাধিক টাকার ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন, ট্রাকের চালক বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের রাব্বি হোসেন (২৩) ও ট্রাকের হেলপার একই এলাকার তামিম হোসেন (২২)।
মঙ্গলবার বিকেলে আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম আশুলিয়ার নবীনগর ত্রিমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ঐ সময় রাজধানীর গাবতলী থেকক টাঙ্গাইলগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে ১১৬ বস্তা নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন আটক করা হয়। জব্দকৃত ১০ হাজার ৬৭২ কেজি অবৈধ পলিথিনের আনুমানিক মূল্য ২১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ পলিথিন উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জব্দকৃত পলিথিন গুলোর বগুড়ার মালিক মেসার্স আলম ট্রেডার্স বলে জানা গেছে। তাকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button