গোপালপুরের হেমনগরে ভারতের মিডিয়ায় মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।


বিপ্লব হোসেন :
গোপালপুর থানাধীন হেমনগর ইউনিয়ন এর
সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে হেমনগর
বাজার কালী মন্দিরের সামনে
ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সম্প্রদায়িক উসকানি মূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
(সোমবার) ৯’ ডিসেম্বর ২০২৪ ইং অনুমান সকাল ১০ টা ৩০মিঃ এর দিকে হেমনগর বাজার কালী মন্দিরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়া।
বিক্ষোভ মিছিলটি হেমনগর কলেজ রোড প্রদক্ষিণ করে বাজার কালী মন্দির এর গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন,আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর গুজব ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে ভারতের কিছু মিডিয়া, তারা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে এবং সাম্প্রদায়িক উসকানি মূলক বক্তব্য দিচ্ছেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সকল ধর্মের লোকজন মিলে মিশে খুব শান্তিতেই বসবাস করছি।
ভারতের মিডিয়ায় মিথ্যা সংবাদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে আরও
বক্তব্য রাখেন, হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গৌড় চন্দ্রপত্র,
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, ভিপি গোলাম রোজ তালুকদার,হেমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন,
স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পদ্দার, হেমনগর জমিদারের উত্তরসূরি খোকন চক্রবর্তী ওপেন পাল, গৌরঙ্গ চন্দ্র পাল,
গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, হেমনগর যুবদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম শিশির, সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন গোত্রের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash