অপরাধআইন – আদালত

ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে যুবক নিহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া ঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নে মাধবপুর গ্রামে গত রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার সময় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে শাহাদুল্লাহর ছেলে সুমন আলী (১৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে আলামিন নামের এক যুবক। গতকাল সোমবার সকালে রাজশাহী একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সুমন আলীর মৃত্যু হয়। পরে লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নুর ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে জানান, নিহত সুমন এর লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে, রাতেই মাটি হওয়ার কথা আছে। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন জানান, পারিবারিক কলহের জেরে বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে শাহাদুল্লাহর ছেলে সুমন আলী নিহত হয়েছে। সুমন যারা মেরেছে তারা সম্পর্কে তাদের আত্মীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button