Uncategorized

যশোরে ৫ থানার ওসি রদবদল।

নিউজ ডেস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। তাদেরকে জেলার মধ্যেই বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় । যশোর জেলা পুলিশের ৯ থানার মধ্যে ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। এ বদলির তালিকায় ৯ থানার ওসির মধ্যে একজনকেও জেলার বাইরে বদলি করা হয়নি । সবাই রয়েছেন জেলার মধ্যেই। যশোর জেলার পুলিশ সূত্র ওসিদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর কোতয়ালী থানা, কেশবপুর, চৌগাছা এবং বাঘারপাড়ার ওসিদের (পুলিশ পরিদর্শক) রদবদল করা হয়নি। যশোর কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাকসহ এসব থানার ওসিদের মেয়াদ ৬ মাসের বেশি না হওয়ার কারণে তাদের বদলী করা হয়নি। অল্পদিন যোগদান করেছেন বলে তাদের
যশোরে ৫ থানার ওসি
উপর রদবদলের খড়গ পড়েনি। তবে, জেলাবাসীর ধারণা ছিল শার্শার থানার ওসি এসএম আকিকুর রহমানকে অন্তত জেলার বাইরে বদলি করা হবে । কিন্তু সেটা হয়নি । পুলিশ পরিদর্শক এসএম আকিকুর রহমানকে অভয়নগরে থানায় দেয়া হয়েছে। যশোর জেলায় রদবদলে ঝিকরগাছা থানার ওসি (পুলিশ পরিদর্শক) সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় এবং বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দীন ভূঁইয়াকে (পুলিশ পরিদর্শক) ঝিকরগাছা থানায় পোস্টিং দেয়া হয়েছে। একইভাবে অভয়নগর থানার ওসি (পুলিশ পরিদর্শক) এবিএম মেহেদী মাসুদকে মনিরামপুর থানায় পোটিং দেয়া হয়েছে । মনিরামপুর থানার ওসি (পুলিশ পরিদর্শক) শেখ মনিরুজ্জামানকে শার্শা থানায় বদলি করা হয়েছে । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির নির্দেশে অনুযায়ী সারাদেশের ন্যায যশোরে ওসিদের (পুলিশ পরিদর্শক) এই রদবদল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় রয়েছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button