অন্যান্যজাতীয়সারাদেশ

প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারী, ছুটে এল পুলিশ

বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩
মাহমুদা আফরোজ (লিজা)
রাস্তার পাশে ঘোরাঘুরি করা মানসিক ভারসাম্যহীন এক নারীর হঠাৎ প্রসব বেদনা উঠে। জামালখান মোড়ের একটি হাসপাতালের সামনেই ওই নারী কাতরাচ্ছিলেন। গত সোমবার রাত ৯টার দিকে এমন অবস্থা দেখে প্রান্ত নামে এক পথচারী তাৎক্ষণিক ৯৯৯-এ জরুরি সেবায় ফোন দেন। সঙ্গে সঙ্গে উপস্থিত হয় কোতোয়ালী থানা পুলিশের টহল টিম। হাসপাতালে নেয়ার মতো সময় না পেয়ে ইনোভা নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে নার্স ডেকে এনে বাচ্চা প্রসব করানো হয়। ওই নারী জন্ম দেন ফুটফুটে এক ছেলে সন্তানের।
এরমধ্যে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানসিক ভারসাম্যহীন ওই নারীর কোনো পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, ভুক্তভোগী নারী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। প্রসবের পর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে আমরা দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে বাচ্চা এবং মা চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ তাদের চিকিৎসার বিষয়টি তদারকি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button