কাজিপুরে আয়করের নামে এমএইচভিদের থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ


স্টাফ রিপোটার সাথী সুলতানা,
সিরাজগঞ্জের কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ্ ভলেন্টিয়ার ( এমএইচভি) দের থেকে সম্মানী ভাতার জনপ্রতি ২০০০ টাকা কর্তনের অভিযোগ উঠেছে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে।
কাজিপুর উপজেলায় ৫০ টি কমিউনিটি ক্লিনিকে ৩৪৬ জন এমএইচভি কর্মরত আছে। জনপ্রতি ২০০০ টাকা কর্তনের হিসাবে ৬ লক্ষ ৯২ হাজার টাকা কর্তনের অভিযোগ উঠে মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে।এছাড়াও মোমেনা পারভীন পারুলের নির্দেশে চরাঞ্চলের সিসিগুলোর সিএইচসিপিরা জনপ্রতি আরও ৪০০ টাকা কর্তন করে এমএইচভিদের থেকে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
সম্মানী ভাতার টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা.রামপদ রায় বলেন,’ এমএইচভিদের থেকে টাকা কাটার বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই,তবে টাকা কাটার কোন বিধান নেই’।
এদিকে এমএইচভিদের প্রত্যাশা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে এসব দুর্নীতি বন্ধ হবে।


Daily Aporadh Prokash