

মেহেদী হাসামঃ- মানবতার জয়গান ধ্বনিত হোক সর্বদিকে, এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী, রাস্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর আহবানে শীতার্তদের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে।আজ ৩১শে জানুয়ারি রোজ মঙ্গলবার সাভার পৌরসভার মজিদপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল এর নিজ বাসভবনে সামনে এই শীতবস্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক (প্রবাল)। প্রধান অতিথির বক্তব্যে আবু আহমেদ নাসীম পাভেল বলেন মাননীয় প্রধানমন্ত্রী, রাস্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন এর জোয়ারে ভাসছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর আহবানে শীতার্তদের মাঝে শীতবস্র বিতরণ করা হচ্ছে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্র নায়ক শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য্য, যুবলীগ নেতা নাসির সহ ঢাকা জেলা, থানা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash