পা দিয়ে লিখে পাস করা জসিম পাশে দাঁড়ালেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান।

সাব্বির রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি
হাত নয় পা দিয়ে লিখে এইচএসসি পাস করা ফরিদপুরের নগরকান্দার সেই হাতবিহীন জসিমের সাফল্যের খবর পেয়ে তার বাড়িতে দেখা করতে যান ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। এ সময় তিনি জসিমের পড়াশোনার খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন বলে জানান প্রতিবন্দ্বী জসিম। জসিম বলেন,রিয়ান ভাই আমার বাড়িতে এসে আমার সকল পড়া-লেখার খরচ বহন করার আশা দিয়েছেন। রিয়ান ভাই একজন ভালো মানুষ। রিয়ান ভাই আমার পাশে থাকলে আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। জসিম ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের দিনমজুর হানিফ মাতুব্বরের ছেলে। জন্মের পর থেকে জসিমের দুটি হাত না থাকলেও জীবনসংগ্রামে কখনো থেমে থাকেনি জসিম। পা দিয়েই হাতের যাবতীয় কাজ করে নজির সৃষ্টি করেছে জসিম। পাশাপশি পড়ালেখা চালিয়ে যাচ্ছে অদম্য এ মেধাবী। তার অদম্য ইচ্ছাশক্তির কাছে যেন সবকিছু হার মেনেছে। তার প্রমান জসিম এবার এইচএসসি পরীক্ষায় বানিজ্য শাখা থেকে জিপিএ ৪.২৯ পেয়ে পাস করেন। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, আমি যখন জসিমের শারীরিক প্রতিবন্ধকতা ও সাফল্যের কথা জানতে পারলাম তখনি আমি আমার সহকর্মী ভাইদের নিয়ে জসিমের বাড়ি যাই। জসিমকে দেখে গর্বে আমার বুকটা ভরে যায় তারপর জসিম ও তার পরিবারকে বলি তার পড়ালেখার দায়িত্ব আমার। আমার আশ্বাস পেয়ে জসিম ও তার পরিবারের আনন্দ দেখেছি। ওর জন্য কিছু করতে পেরে আমিও অনেক খুশি। আমি চাই জসিম তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে উঠুক। জসিম যেন সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়ে উঠতে পারে।




Daily Aporadh Prokash