অপরাধআইন – আদালতসারাদেশ

গাজীপুরে ভারতীয় মালামাল সহ গ্রেফতার ১

মোঃ ইব্রাহীম খলিল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ দক্ষিণ কর্তৃক বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী ভারতীয় শাড়ী, শার্ট থ্রীপিস সহ একজন আসামীকে গ্রেপ্তার করেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের কাছে থেকে জানা যায় গত ৪ মার্চ ২০২৩ ইং বিকাল ৩ ঘটিকার সময় গোয়েন্দা বিভাগ দক্ষিণে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানাধীন দেশীপাড়া এলাকার ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর দক্ষিণ পাশে রেল লাইনের উত্তরে ফাঁকা যায়গায় অভিযান পরিচালনা করে ট্রেন যোগে চোরাচালানের মাধ্যমে শুল্ক বা কর ফাঁকি দিয়ে ট্রেনে করে গাজীপুরে নিয়ে আসার সময় প্রায় বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী, ভারতীয় শাড়ী, শার্ট, ওড়না, থ্রি-পিস সহ একজনকে আটক করেন জিএমপি গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ) এসময় আর ৩/৪ জন আসামী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী হলেন ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন কালীবাড়ি মহেশপুর ২ নং আখানগর ইউনিয়নের ( মজিবর হাফেজের বাড়ির পাশের) ইমদাদুল হকের ছেলে মোবারক হোসেন (২৯)

গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে গিয়ে দেখা যায় আসামীর কাছে থেকে জব্দ কৃত মালামাল ও তার বিবরণ বিভিন্ন সাইজ ও কালারের শার্ট ৭৫০ পিস, বিভিন্ন কালারের থ্রি-পিস ৩৮৮ পিস, শাড়ী ৮ পিস, ওড়না ৪৪ পিস, চুরি ৬০৫৬ জোড়া, জুয়েলারি গহনা নেকলেস ২৬৩৭ পিস, মাথার টিকলি ৪৭৩ পিস, পায়ের নুপুর ৩৫ পিস, নাক ফুল ৮০ প্যাকেট, যাহার প্রতিটি প্যাকেটে গায়ে লেখা ৫০ টি করে মোট ৪০০০ পিস, আংটি ৭৬১ পিস, লোশন ( রেজুভিনা) ৬ টি, লোশন ( হায় দ্র ভাই টাইলস) ৪ টি, কালো রংয়ের ক্যাবল ১০ পিস, মেশিনারি পার্টস ১০ টি যাহার গায়ে ইংরেজিতে OLH লেখা আছে, মেডিন (JIAYU) লেখা আছে, উদ্ধারকৃত মালামালের মূল্য বাজার মূল্য = ৮৫,৭৯,৭০০ টাকা ( পঁচাশি লাখ ঊনআশি হাজার সাতশত) টাকা

উল্লেখিত ঘটনায় জিএমপি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোঃ ইব্রাহীম খান পিপিএম, এডিসি ডিবি ( দক্ষিণ) মোঃ খোরশেদ আলম। তিনি বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম এর নির্দশনায় চোরাকারবারি সহ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button