টাঙ্গাইলে ৩ জন ভিক্ষুককে দোকান ও মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ


টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ভিক্ষুক পূনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩ জন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়।
এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহামদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash