
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাতের রাতে ইবাদত বন্ধেগি মধ্য দিয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
৭ মার্চ ‘পবিত্র শবেবরাত’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনায়, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের সর্বোত্তম রাত হিসাবে নবী করিম (সাঃ) বেক্ত করেচেন।
ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ,কোরআন তিলাওয়াত,জিকির -আজগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এক বানীতে পবিত্র শবে বরাতের মাহাত্নে উদ্ধুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহতায়ালা পবিত্র শবেবরাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত।’
পবিত্র এই রজনীতে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রধানমন্ত্রী আমাদের সকলকে হেফাজত করার জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেন।




Daily Aporadh Prokash