অপরাধআইন – আদালতসারাদেশ

ঢাকার সাভারের ডেইরি ফার্মে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদা না পেয়ে সাভারে একটি গরুর ডেইরি ফার্মে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পাশে কেরানীগঞ্জের কানারচরের উত্তরপাড়া এলাকার প্রগতি ডেইরি ফার্মে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রগতি ডেইরি ফার্ম কতৃপক্ষ জানায়,সম্পতি তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর প্রগতি ট্যানারিতে গিয়ে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী ওমর ফারুক মিন্টু ও তার বাহিনী। পরে প্রগতি ট্যানারি কতৃপক্ষ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ভোর রাতে মিন্টু ও তার বাহিনী প্রগতি ট্যানারির প্রগতি ডেইরি ফার্মে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দেওয়াল ভাঙচুর করে। এঘটনায় ফার্ম কতৃপক্ষ ভাঙচুরে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার হুমকি ধামকি দিয়ে চলে যায়। এঘটনার পর থেকে ওই ট্যানারির মালিক ও কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার খবর পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সন্ত্রাসী ওমর ফারুক মিন্টু সহ তার সহযোগীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন,বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button