আশুলিয়া-সাভারে স্বামী ও স্ত্রীর হাত-পা বেধে ডাকাতী গ্রেফতার-৩


নিজেস্ব প্রতিবেদকঃ
সাভারে ঘরে ডুকে স্বামী ও স্ত্রীর হাত-পা বেধে স্বর্নালংকারসহ বিভিন্ন দামী মালামাল ডাকাতি করে নেওয়ার অভিযোগে ৩ ডাকাত-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৩ মার্চ-২০২২ই তারিখে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসায় ডুকে ডাকাত দল এই ঘটনা ঘটায়।
সোমবার (২০ মার্চ) সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,সাভার মডেল থানার কাকাবো এলাকায় বাসায় ডুকে স্বামী ও স্ত্রীর হাত-পা বেধে ঘরের স্বর্নালংকারসহ বিভিন্ন দামী মালামাল ডাকাতি করে নেওয়ার অভিযোগে গত ৩১/৩/২০২২ তারিখে, বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করে।যাহার নং-৮৬,সেই সূত্র ধরে ভোর রাত্রে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ডাকাত-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন ১। সুমন আলী (২৩), পিতা-মোঃ খোরশেদ আলী,গ্রাম-হীরানদী কুল্লা মধ্যপাড়া,আলী বাড়ী,থানা-ধামরাই,জেলা-ঢাকা, ২। সোবহান (২০), পিতা-মোঃ সালেক,গ্রাম-বিরুলিয়া, থানা-সাভার মডেল,জেলা-ঢাকা,শিশু ৩। শান্ত (১৭), পিতা-নুর মোহাম্মদ,গ্রাম-বিরুলিয়া,থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ সোমবার ভোর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা কালে ঐ সব ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটি তার-ই একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনাটি স্বীকার করে।উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ডাকাতির ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না সে ব্যাপারে সঠিক তদন্ত চলছে।




Daily Aporadh Prokash