Uncategorized

মাদক ছাড়ো না হয় দেলদুয়ার ছাড়ো মাদক ব্যবসায়ী ও সেবনকারিদের দেলদুয়ার ওসি’র বার্তা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের দেলদুয়ার থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের স্পষ্ট বার্তা দিয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মাদক ছাড়ো না হয় দেলদুয়ার ছাড়ো। শনিবার বিকাল ৩ টায় দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি উক্তিটি করেন। তিনি আরও বলেন, অধিকাংশ সামাজিক অপরাধের উৎস হলো মাদক। মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় তবে নিয়ন্ত্রনে রাখা সম্ভব। আমরা সম্মিলিত প্রচেষ্টায় দেলদুয়ার থেকে মাদক নির্মূল করার চেষ্টা করবো।

বিকাশে লেনদেন কারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিকাশে লেনদেন করার আগে বিকাশ সম্পর্কে পর্যাপ্ত ধারণা নিয়ে লেনদেন করুন। না বুঝে প্রতারিত হবেন না।

হতদরিদ্রদের উদ্দেশ্যে বলেন, যদি কোনও পরিবার বা ব্যক্তি অনাহারে থাকেন তাহলে আমাকে বিষয়টি জানান আমি ব্যক্তিগত ভাবে তাদের যথা সম্ভব সহায়তা করার চেষ্টা করবো। সমস্যায় জর্জরিত ও হতাশাগ্রস্ত আত্মহত্যা প্রবন ব্যক্তিদের উদ্দেশে উদ্দেশ্যে বলেন আপনাদের সমস্যা আমার সঙ্গে শেয়ার করুন। আলোচনার মাধ্যমে তার সমাধান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ সময় দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button