Uncategorizedঅন্যান্যঅর্থনীতিরাজনীতিসংস্কৃতি
dailyaporadhprokashমে ৩০, ২০২৪
সারিয়াকান্দির দুর্গম চরে প্রায় ০৪ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা নির্মাণ

রাশেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নের দুর্গম চরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ঘরে ঘরে বিদ্যুৎ এর পর চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ০৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দুইটি পাকা রাস্তা।
আর ডি আর আই ডি পি-ইএস এবং জি পি বি ডি আর আই ডি পি-২ আলাদা দুটি প্রকল্পের আওতায় ৪,১২৫ মিটার রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বগুড়া’র বাস্তবায়নে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ১ কোটি ৮৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে কাজলা ইউনিয়নের আনন্দ বাজার হতে শাহজালাল বাজার পর্যন্ত ২,২১০ মিটার এবং ২ কোটি ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে পাকেরদহ হতে আনন্দবাজারগামী ১,৯১৫ মিটার রাস্তা পাকা করন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, কাজলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা, সাধারন সম্পাদক শাহজাহান আলী মোল্লা প্রমুখ।

Daily Aporadh Prokash