
বিশেষ প্রতিনিধিঃ-
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাভারের আশুলিয়ায় হাজী মোঃ আবু সাদেক ভূঁইয়া মেম্বার ৬ নং ওয়ার্ড ধামসোনা ইউনিয়ন পরিষদ।ঈদ মানে আনন্দ। ঈদ মানে পরিবার পরিজনদের নিয়ে একএে মিলে মিশে থাকা। বছরে একটি দিনে, মানুষ দূর দুরান্ত থেকে ছুটে আসে, পরিবারের সঙ্গে কিছু সময়ের আশায়। মানুষের সুখ দুঃখ ভাগিদার করে নেওয়ার জন্য । ঈদের মহা উৎসবে, সকল মুসলিম নর নারীর জীবনে বয়ে আসে এক অনাবিল আনন্দ। আপন স্বজন প্রীতি, সহ পাড়া প্রতিবেশীদের দেখা, খোজ খবর নেওয়ার, মধ্য দিয়ে পাড় করেন, তাদের আনন্দ বিনোদনের এক মর্মান্তিক দৃষ্টপট।
পবিত্র ঈদুল ফিতর সম্পর্কে হাজী মোঃ আবু সাদেক ভূঁইয়া বলেন, পবিত্র ঈদুল ফিতরে মানুষের মধ্যে মারামারি হানাহানি হিংসা বিভেদ ভুলে সবাই এক সঙ্গে আত্মার নিভীর সম্পর্কে আবদ্ধ হয়।
তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষ্য করে বলেন,
পবিত্র মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়।মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। রমজান মাসে গুণাহ বা পাপ বিমোচিত হয়, পূণ্য বা নেয়ামত বৃদ্ধি পায়। সারাদিন সকল ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে আত্মত্যাগের মাধ্যমে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুুষ্টি অর্জন করেন।
হাজী মোঃ আবু সাদেক ভূইয়া আরো বলেন,
মহান আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নেয়ামত হলো আল কোরআন। এই রমজান মাসেই পবিত্র আল কোরআন মহান আল্লাহ্ তায়ালা নাজিল করেন।




Daily Aporadh Prokash