অপরাধআইন – আদালত

বেলকুচিতে মানিক ও বাবু ঘোসের দই মিষ্টি দোকানে পঁচা গন্ধ আর মশা মাছির আড্ডা খানা

সাথী সুলতানা,বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজার এলাকায় মানিক ও বাবু ঘোস এর দই মিষ্টি কারখানায় রোজা ও ঈদকে সামনে রেখে ব্যাপক নোংরা পরিবেশে রং ও ভেজাল মিশিয়ে তৈরি করা হচ্ছে দই, মিষ্টি, সিঙ্গারা, পুরি,বুন্দি।

গত ৬ এপ্রিল ২০২৩ সরেজমিনে গিয়ে জানা যায় মানিক ও বাবু ঘোসের দই মিষ্টি কারখানায় পুরাতন ময়লা ও কালিযুক্ত তেল ও ময়লাযুক্ত আসবাবপত্র এবং ময়লাময় পুরাতন পলিথিন বিছিয়ে নোংরা হাতে সিঙ্গারা পুরি তৈরি করে রাখা হয়েছে। এদিকে সাংবাদিক দেখে কারখানার মালিক পক্ষ দ্রুত নোংরা আসবাবপত্র ও কালি ও ময়লাযুক্ত তেলের কনটিন সরে ফেলবার চেষ্টা করলেও সাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়ে। অন্য দিকে মেঝেতে মশা মাছির আড্ডা খানায় পরিনত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায় মানিক ও বাবু ঘোস নিম্নমানের ভেজালযুক্ত দই মিষ্টি তৈরি করে এলাকার বিভিন্ন হাট বাজারে ছোট ছোট দোকানে পাইকারি বিক্রি করে থাকে। এদিকে স্থানীরা জানান এই কারখানার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তাই এলাকার সচেতন নাগরিকগন বলেন ভেজাল মুক্ত খাদ্যের সরবরাহ করতে হবে এবং ভেজাল ও নোংরা পরিবেশে দই মিষ্টি তৈরি বন্ধ করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button