জাতীয়রাজনীতিসংস্কৃতি

জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ইফতার বিতরন চলমান।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরনের চলমান অংশ হিসেবে রমজানের ১৭তম দিনের শনিবার বিকাল ৬ ঘটিকার সময় জীবননগর- চুয়াডাঙ্গা রোডের টিএনটি মোড়ে ভ্যান চালক ও পথচারীদের মাঝে মানবিক সংগঠনের পক্ষ হতে ১০০ জন সম্মানিত রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার বিতরন করা হয়েছে।

জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিমের সভাপতিত্বে ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার রাশেদুজ্জামান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগরের মিনিস্টার – মাইওয়ান কোম্পানির ডিলার আব্দুল মালেক, দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক ও আইকন কোচিং সেন্টারের পরিচালক মহিবুল ইসলাম মুকুল, হিমেল ট্রেডিং এর পরিচালক ও জীবননগর মানবিক সংগঠনের সদস্য আব্দুল হালিম, নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মানিক হোসেন, সমাজ সেবক আব্দুর রাজ্জাক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের সদস্য সোহাগ তালুকদার, সুমন হোসেন,জিসান আহম্মেদ, শাওন, অনিক হাসান, নয়ম আহম্মেদ প্রমূখ।
ইফতার বিতরনে অর্থ দিয়ে সহযোগীতা করেছেন ডা: রাশেদুজ্জামান রিপন, বাঁকা ইউনিয়নের সাবেক মেম্বার জাইদুল ইসলাম রুপমিয়া , মিসেস এইচ এম হাকিম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button