কাজিপুরে পারিবারিক কলহের জেরে রাস্তায় বেড়া, ১শত পরিবার বাড়ি থেকে বের হতে পারছে না


সাথী সুলতানা, স্টাফ রিপোটার সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে রাস্তায় বেড়া দেওয়া হয়েছে , এতে করে ১শত পরিবার বাড়ি থেকে বের হতে পারছে না,
ঘটনাটি ঘটেছে কাজিপুর উপজেলার চকপাড়া গ্রামে,
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায় চকপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের আতিকুর রহমান,মেহের সরকারের ছেলে আবু বক্কার, আলিমুদ্দিনের ছেলে শুকুর আলীর সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের
নাসিমুদ্দিনের ছেলে নুর মোহাম্মদের সাথে,
কথা কাটাকাটির একপর্যায়ে জোর করে রাস্তায় বাশ দিয়ে বেড়া দেয়,এতে করে ঐ পাড়ার প্রায় ১শত পরিবার বাড়ি থেকে বের হতে পারছে না,
এবিষয়ে মেহের সরকারের ছেলে আবু বক্কার জানান আমাদের সাথে একটু ঝগড়া হলেই তারা আমাদের চলার রাস্তা বেড়া দেয়, এখন রাস্তা ছাড়া কি করে আমরা বাড়ি থেকে বের হবো,
আলিমুদ্দিন সরকারের ছেলে শুকুর আলী বলেন এভাবে চলা যায় না, তারা কিছু হলেই রাস্তা বন্ধ করে দেয়, আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি,
এবিষয়ে নাসিমুদ্দিনের ছেলে নুর মোহাম্মদ বলেন এটা কোনো রাস্তা না, আমি আমার বারান্দা বেড়া দিয়েছি,
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সাথে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।




Daily Aporadh Prokash