অপরাধআইন – আদালতরাজনীতি

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে মৃত্যু ১ আহত ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

মাটি মামুন রংপুর।

 

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে সোনা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খানসামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সোনা মিয়া হারাগাছ নজিরদহ নয়াটারী এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সমর্থক।

সোনা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

তবে এ বিষয়ে পুলিশের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিকেলে হারাগাছে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থক নেতাকর্মীরা পৃথক স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জেরে রাতে ফের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মায়ার সমর্থক সোনা মিয়া নিহত হন।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button