অপরাধআইন – আদালত

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় ভুয়া দুই জন পরীক্ষার্থী আটক।

মাটি মামুন রংপুর।

 

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদণ্ড প্রদাণ করা হয়।

গতকাল রবিবার(৩০ এপ্রিল) পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটক এই ভুয়া পরীক্ষার্থীরা হলেন, পাশ্ববর্তী কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বিপুল মিয়া(২২) এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া(২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, সরাদেশের ন্যায় আজ সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার গেটে তল্লাশীর সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। শুরুতে তাদের উভয়ের বয়স বেশী বলে প্রতিয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়।

পরে প্রবেশ পত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালত ভুয়া পরীক্ষার্থী বিপুল মিয়ার ছয় মাসের ও আক্কাস মিয়ার তিন মাসের কারাদণ্ড প্রদাণ করেন।

এসময় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের দ্বায়িত্ব ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

তিনি জানান হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে দুই ভূয়া পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনের ছয় মাস ও আর আপরজনের তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বিপুল মিয়া চর রহমত দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূর্ব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয় বলে জানাযায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button