অপরাধআইন – আদালত

রায়গঞ্জে বাস এ্যাম্বুলেন্স সংঘর্ষে ড্রাইভার সহ তিনজন নিহত।

সাথী সুলতানা, স্টাফ রিপোটারঃ-

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা থানার (বগুড়া-ঢাকা) মহাসড়কের রায়হাটি নামক স্থানে বাস-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

সোমবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের রয়হাটি জোড়াব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)। সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, অসুস্থ মোস্তাফিজুর রহমানকে নিয়ে এ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাচ্ছিলেন তার স্ত্রী, ভাই ও নিকটতম আত্মীয়রা। পথিমধ্যে ঘুরকা ইউনিয়নের রয়হাটি জোড়াব্রীজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অসুস্থ মোস্তফিজুর দুর্ঘটনায় তেমন আহত না হলেও তার স্ত্রী, ভাই ও আরেকজন নিকটতম আত্মীয় মারা গেছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এ্যাম্বুলেন্স চালক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button