আইন – আদালত

টাঙ্গাইলে ঈদকে ঘিরে গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেনের সতর্কবার্তা।

বিপ্লব শেখ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে গোপালপুর থানার সুনামধন্য ওসি মোঃ মোশারফ হোসেন তার নিজ কর্মস্থল গোপালপুর বাসীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা জানিয়ে তিনি বলেন, সুপ্রিয় গোপালপুর বাসী, সামনে ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তিরা আপনার সাথে পরিচয় হয়ে আপনাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়ে আপনার টাকা পয়সা নিয়ে যেতে পারে।
অথবা আপনার ছেলে, মেয়ে বা মেয়ের জামাই দূর্ঘটনা বা আহত হয়ে মৃত্যু শয্যায় হাসপাতালে ভর্তি জরুরি বিকাশে টাকা পাঠান, অথবা আপনার বিকাশের পিন নম্বর কৌশলে নিয়ে যেতে পারে, কিংবা বাড়িতে ফকির বেশে এসে সব কিছু দেখে যেয়ে রাতে চুরি করতে পারে, অথবা অটোবাইকে ওঠে চালককে বলবে আমার মালামাল অমুক বাসা/ দোকান থেকে নিয়ে আসেন,বা চালককে বলবে চল চা খাই, এভাবে প্রতারকরা আপনাকে প্রতারিত করতে পারে, তাই অপরিচিত লোক থেকে সাবধানে থাকুন, অপরকে সাবধান করুন নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্কতা অবলম্বন করতে সহযোগিতা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button