Uncategorizedআইন – আদালতজাতীয়নির্বাচন

উত্তরা পশ্চিম থানার পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।

২৭ জুন’২৪ বিকেল ৫ টায় উত্তরা পশ্চিম থানার জুন’২০২৪ মাসের আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা উত্তরা পশ্চিম থানার আওতাধীন ৩ নং সেক্টর কল্যাণ সমিতির সভাকক্ষে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী (পিপিএম-বার) এর সভাপতিত্বে ওসি অপারেশন পার্থ প্রতিমের সঞ্চালনায় সমন্বয় সভার আয়োজন করা হয়।

উক্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মির্জা সালাহউদ্দিন, (বিপিএএ, পিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) মোঃ কামরুজ্জামান, (পিপিএম) বদরুজ্জামান জিলু (বিপিএম), অতিঃ উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তরা জোনাল টিম)  সহকারী পুলিশ কমিশনার সুমন কর, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এয়ারপোর্ট জোন) সাখাওয়াত হোসেন, টি.আই, ইউনুস মিয়া আখন্দ।

সভায় আরো উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন সরকার, সভাপতি, উত্তরা ১১নং সেক্টর কল্যান সমিতি; মোহাম্মদ আলী, সভাপতি, উত্তরা জোন দোকান মালিক সমিতি; মোহাম্মদ শাহ আলম, সভাপতি, উত্তরা ১৪নং সেক্টর কল্যান সমিতি এবং  উত্তরা পশ্চিম থানা কমিউনিটি পুলিশিং কমিটি; মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ১২নং সেক্টর কল্যাণ সমিতি, মাহবুব আমীন মিঠু, উদ্যোক্তা, বঙ্গবন্ধু মঞ্চ, উত্তরা, দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার সাংবাদিক এইচ এম মাহমুদ হাসান, দৈনিক আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসান, দৈনিক  আমার সময় প্রতিনিধি, নাজমুল ইসলাম মন্ডল,উত্তরা পশ্চিম থানায় কর্মরত পুলিশ পরিদর্শকগণ এবং বিট ইনচার্জগণ সহ উত্তরা পশ্চিম থানা এলাকায় বসবাসরত গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা উত্তরা পশ্চিম থানার  আইন শৃঙ্ক্ষলা পরিস্থিতি, মাদক , কিশোর গ্যাং, হকার উচ্ছেদ সহ

উত্তরা ৩ নং সেক্টরে বসবাস করা অনেকেই তাদের বক্তব্যে বলেন সেক্টরের মধ্যে রেস্টুরেন্ট,কফি হাউস  রাত ২/৩ পর্যন্ত খোলা থাকার কারনে মধ্য বয়সী যুবক-যুবতীরা  অশ্লীলতা ছড়ায়, তাছাড়া কিশোর গ্যাং এর উৎপাত বেপরোয়া বৃদ্ধি পাওয়ায় আতংকিত সেক্টরে চলাচল কারি পথচারীরা। এসময় তারা রাত ১০-১১ টার মধ্যে কফি হাউস ও রেস্টুরেন্ট গুলো বন্ধ করার জন্য অনুরোধ জানান। ফুটপাত ও হকারদের বেপরোয়া বন্ধ করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button