
নিজস্ব প্রতিবেদকঃ
আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বিএনপি বাধ্য করবে বলে জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির অন্যতম এই সদস্য আরও বলেন,সরকার চায় বিএনপিকে ছাড়া আবারও আগামী জাতীয় নির্বাচন করতে কিন্তু আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে সরকার বিএনপির নেতাকর্মীদের নামে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে মাসের প্রতিটি দিনেই আদালতে হাজিরা দেওয়ার পায়তারা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash