নাটোর জেলা আমীরে জামায়াত কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ষ্টাফ রিপোর্টারঃ
গত কাল ১০ই জুলাই রোজ সোমবার নাটোর জেলা আমীরে জামায়াত রোড এক্সিডেন্টে গুরুতর আহত হএয়ায় নাটোরের এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। জেলা জামায়াতের আমীরে নায়েবের এক্সিডেন্টের সংবাদ পেয়ে জেলার বিভিন্ন এলাকা হতে যেমন তাদের নেতা কর্মী সহ,আত্মীয়-স্বজন, এলাকাবাসী মহব্বতের মানুষ গুলো এক নজর দেখতে ছুটে চলে আসেন, তেমনি ডঃ মীর নূরুল ইসলাম এর নাটোর সিটি কলেজের একজন মিশুক শিক্ষক হওয়ায় সিটি কলেজের ছাত্র শিক্ষকগণ তাদের শিক্ষক/সহকর্মী কে দেখতে ছুটে চলে আসেন।
ডঃ মীর নূরুল ইসলাম এর পরিবারের সদস্যগন জানান তার অবস্থা খুব একটা ভালো নয় তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারগণ রাজশাহী নেওয়ার পরামর্শ দিয়েছেন। আজকেই আমরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।
পরবর্তীতে তার খোজ নিয়ে জানতে পারি উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলমান আছে।
ডঃ মীর নূরুল ইসলাম নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের (নতুন বাজার) মরহম মীর আব্দুল জলিল এর সন্তান।
চিকিৎসক গণের পরামর্শ তাকে জরুরীভিত্তিতে অপারেশন করা প্রয়োজন অপারেশন পুর্ব প্রস্তুতি চলছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ হতে তার বড় ভাই মোঃ মীর নূরুল আলম দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
এম, মাসুদ রানা সুমন
১১ই জুলাই রোজ মংগল বার ২০২৩ ইং
মোবাইল নং ০১৭১৮৬৫১৯৮০




Daily Aporadh Prokash