অপরাধআইন – আদালত

নবীজি (সাঃ) কে নিয়ে কটুক্তি  দেলদুয়ারে হিন্দু যুবক আটক, এলাকা থমথমে

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে নবীজি (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং অশোভন কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উপজেলা সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ার গেদু চন্দ্র মন্ডলের ছেলে অখিল চন্দ্র মন্ডল (৪০) নামের এক যুবক। পোস্টটি দ্রæত ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ লোকজন বিক্ষুব্দ হয়ে উঠেন। তারা সংগবদ্ধ হয়ে ওই যুবকের নিজ কর্মস্থল দেলদুয়ার দক্ষিণ বাজারে জুয়েলারী দোকানে ঢোকে কৈফিয়ত চান। অবস্থা বেগতিক দেখে অখিল পাশের আরেকটি দোকানে আশ্রয় নিয়ে সাটার বন্ধ করে দেন। বিক্ষুব্দ জনতা দোকানের চারপাশ ঘিরে রেখে তাকে ধরার চেষ্টা করেন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় সেনাবাহীনিকে জানানো হয়। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্দ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহীনি ঘটনাস্থলে পৌছার আগেই জনতা ওই যুবকের আশ্রয় নেয়া ঘরের টিনের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মারধর শুরু করেন। এ সময় ৪ জন পুলিশ সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আজাদ মিয়া জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে সিএনজিতে তুলে দেন। বিক্ষুব্দ জনতা সিএনজির চারপাশ ঘিরে রাখেন। পরে সেনাবাহীনি চলে এলে তাদের সহায়তায় ওই যুবক বহনকারী সিএনজিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্য সহ বিএনপি নেতা আজাদ মিয়া আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্দ জনতা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ভাষায় ¯েøাগান দিতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, এ ব্যপারে যত দ্রæত সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button