অপরাধআইন – আদালত

ভাড়াটিয়ার বিরুদ্ধে মালিকানা দাবির অভিযোগ

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় নির্দিষ্ট মেয়াদে দোকান ভাড়া নেয় রনি হোসেন (৩৭) নামে এক ব্যক্তি। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও মালিকানা দাবি করে, আসল মালিক কে হুমকি দিচ্ছে। এ বিষয়ে দোকান মালিক সৈয়দ আফজাল হোসেন চৌধুরী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চুক্তিপত্র অনুযায়ী ১লা জুন ২০২০ ইং থেকে ৩১ মে ২০২৩ ইং পর্যন্ত স্থানীয় সৈয়দ আফজাল হোসেন চৌধুরীর কাছ থেকে রনি হোসেন উপজেলার শ্রীফলতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি দোকান ভাড়া নেয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর দোকান মালিক তাকে দোকান ছেড়ে দিতে বলেন। কিন্তু ভাড়াটিয়া রনি হোসেন স্থানীয় প্রভাবশালীদের ইন্দনে দোকান না ছেড়ে দিয়ে উলটো মালিকানা দাবি করে। তারপর সৈয়দ আফজাল হোসেন চৌধুরীকে নানা ভাবে হুমকি প্রদান করে।
এ ব্যপারে আফজাল হোসেন চৌধুরী বলেন, রনি আমার কাছে অনেক অনুরোধ করে দোকান ভাড়া নেয় ২০২০ সালে। নির্ধারিত মেয়াদ শেষে দোকান ছেড়ে দিতে বললে সে দোকানের মালিকানা দাবি করে আমাকে তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়।
এ বিষয়ে দোকানের ভাড়াটিয়া রনি হোসেন বলেন, আমি জমি কিনেছি আফজাল হোসেন চৌধুরীর শরিকদের কাছ থেকে।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই ফেন্সি বিশ্বাস জুয়েল বলেন, অভিযোগ পাওয়ার পর আমি তদন্তে গিয়েছিলাম। অভিযুক্ত রনি হোসেন বলছে সে সৈয়দ আফজাল হোসেন চৌধুরীর শরিকদের কাছ থেকে জমি কিনেছে। সেজন্য তাকে বলেছি, ওই শরিকদের উপস্থিত করে জমি বুঝিয়ে দেওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button