অপরাধআইন – আদালতশিক্ষাঙ্গন

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রাশেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে নূর এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ১০০ অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ফজলে নূর বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। এগুলোর মধ্যে বিভিন্ন বরাদ্দের টাকা কমিটিকে না জানিয়ে নিজে ভুয়া ভাউচার তৈরি করে আত্মসাৎ করেছেন, ভুয়া পিটিএ কমিট গঠন ও স্বাক্ষর জালের মাধ্যমে বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন, স্লিপ ফান্ড ও ক্ষুদ্র মেরামতের টাকা যথাযথভাবে খরচ করেন নি, বিভিন্ন জাতীয় দিবস পালনের বরাদ্দকৃত টাকা শিক্ষার্থীদের জন্য খরচ না করে ভুয়া ভাউচার দিয়ে আত্মসাৎ করেছেন, ওয়াসব্লক মেইনটেনেন্সের অর্থ যথাযথভাবে খরচ না করা, শেয়ারে ঠিকাদারির কাজ করেন এবং মোবাইল ফোনে স্কুল চলাকালীন সময়ে ক্লাস না নিয়ে ঠিকাদারির কাজ পরিচালনা করেন।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান তুহিন বলেন, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির কোনও তোয়াক্কাই করেন না। তিনি তার ইচ্ছেমত সকল কাজ পরিচালনা করেন এবং ঠিকাদারি কাজেই সবসময় ব্যস্ত থাকেন।
অভিযুক্ত ফজলে নূর বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল প্রকার অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমার পক্ষে আমার কাছে সকল প্রকার রেকর্ড রয়েছে। ম্যানেজিং কমিটির সদস্যরা মিটিং এ উপস্থিত থাকেন না। তাই তারা আমার সম্পর্কে এ ধরনের ভুল তথ্য তুলে ধরছেন।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির বলেন, বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যেই ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সঠিক তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button