অপরাধআইন – আদালত

আশুলিয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবাদকঃ
আশুলিয়ার কাঠগড়া দূর্গাপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
গতকাল ৮ আগস্ট (বুধবার)ভোর রাতে কাঠগড়া দূর্গাপুর এলাকায় মুক্তিযোদ্ধা হাজী শামছুদ্দিনের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়,ভোররাতে অস্ত্রধারী এক দল ডাকাত দোতলা বাড়ির নিচতলায় জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এবং পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে আলমারী থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাত লক্ষ টাকা নিয়ে চলে যায়।সকালে খবর পেয়ে প্রতিবেশীসহ এলাকার স্থানীয়রা ওই বাড়িতে ভীড় জমায়।এমত অবস্থায়,একাধিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, গত জুলাই মাসেও কাঠগড়া এলাকায় আরো দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তাছারা, একই এলাকায় গত বছর একটি বাড়িতে ডাকাতির সময় একজনকে গুলি করে হত্যা করেছে ডাকাত দল। এখন পর্যন্ত ঐ ডাকাত দলের কাউক আটক করতে পারে নাই পুলিশ। এমন কি, কোন মালামালও উদ্ধার করতে পারেনাই। একাধিক ডাকাতির ঘটনায় অত্রএলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আরো বলেন,আশুলিয়া থানা এলাকায় কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসা, ছিনতাই,ধর্ষণ ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড দিন দিন বেড়েই চলছে। যারফলে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষ নিজেদের আস্থা হারাতে বসেছে বলে মন্তব্য করেন তারা । স্থানীয়দের সতেচনতা বৃদ্ধিসহ অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button