অপরাধআইন – আদালত

গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে ৮ জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা বঙ্গবন্ধু সরকারী কলেজের সামনে দীর্ঘদিন
ধরে লটারি নামে অবৈধ জুয়া আসর চলতেছিল ।
বিভিন্ন সময় পুলিশ বিচ্ছিন্নভাবে বাধা দিলেও আবারও চালু হতো জুয়ার আসর। এইবার আর শেষ রক্ষা হলো না কালিয়াকৈর উপজেলার প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনায় আট জুয়ারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয় । গ্রেপ্তারকৃতরা হলো, আরমান(১৯), দুলাল (৩৪), বোরহান (১৯), আইনুল হক (৩৫),মহান বণিক(৩০), জীবন চন্দ্র দাস (৩২), শফিকুল ইসলাম (৩৬), জাহিদ (৪৬)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় জুয়া খেলা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে চন্দ্রা এলাকায় অভিযান চালায়।এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়ারীকে খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করে।
মোবাইল কোর্টপরিচালনায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর মোঃ জুয়েল সহ আরো অনেকেই । কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন । জুয়া খেলা সমাজে একটা ব্যাধি একে দূর করতে সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে ।তাহলে সমাজ ও জাতিকে সুন্দর সুষ্ঠু পরিবেশ উপহার দেওয়া যাবে। সমাজ থেকে এরকম ব্যধি দূর করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে । এ সময় আট জুয়ারীকে এক মাস করে জেল দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button