অপরাধআইন – আদালত

আশুলিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মার্কেটে সন্ত্রাসী হামলা

সাঈম সরকারঃ
ডি.ইপিজেড এলাকা আশুলিয়ায় নিত্যদিন চলছে দখল, চাঁদাবাজি ও দলীয় প্রভাব দেখিয়ে সন্ত্রাসী কর্মকান্ড। বাধা দেওয়ায় একটি মার্কেটে হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের হাতে ছিল দেশীয় অস্ত্র-স্বস্ত্র সুসজ্জিত।এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন বলে জানান মার্কেট মালিক হাজী ওমর আলী।
গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ০৫ টায় সম্ভার পাম্প সংলগ্ন স্বপ্নীল টাওয়ার ও বৌবাজারের সামনে হাজী আহাদ আলীর ম্যানেজার ( বিএনপির )বড় নেতা পরিচয়ে কাজল নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-স্বস্ত্রে সুসজ্জিত অবস্থায় হাজী ওমর আলী মার্কেটে হামলা চালায়।
ফুটপাতের দোকানদারগণ জানায়,বেশ কিছুদিন যাবৎ কাজল নামের ব্যক্তি তার লোকজনকে সংগে নিয়ে এসে ফুটপাতে ব্যবসায়ীদের নিকট থেকে জোর করে চাঁদা আদায় করে আসছিল।এর আগে গত বুধবার সন্ধায় হাজী ওমর আলী মার্কেটের দায়িত্বরত আব্দুল আউয়াল ও জাকির হোসেন চাঁদা দিতে মানা করেন।তাদের দুইজনের কথা মত আমরা ফুটপাতের সকল ব্যবসায়ীগণ চাঁদা দিতে অস্বীকার করলে কাজল নামের ঐ ব্যক্তির নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে হামলা করে।এ সময় এক ব্যবসায়ীকে এলোপাথারি ভাবে লাঠি দিয়ে মারধর করলে অন্যন্য ব্যবসায়ীগণ প্রানভয়ে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে দৌড়িয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীগং তখন হাজী ওমর আলী মার্কেটে হামলা করে তান্ডব চালায়।
মার্কেটের দায়িত্বে থাকা আব্দুল আউয়াল জানায়,উক্ত মার্কেকের অন্জনা নামে হিন্দু এক নারীকে ফুটপাতে একটি দোকানের পজিশন দেওয়ার কথা বলে বেশ কিছুদিন আগে অন্জনার নিকট থেকে ১০হাজার টাকা অগ্রিম নেয় ঐ কাজল।কিন্তু,আজও তাকে সেই পজিশন বুঝে দেয় নাই।অথচ,অন্যন্য নিরিহ ও গরীব ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত২/৩শত টাকা হারে চাঁদা আদায় করে আসছে। সেই চাঁদা আদায়ে বাধা দেওয়ায় কাজলের নেতৃত্বে ৫০/৬০ জনেরএকটি সন্ত্রাসী দল আমাদের মার্কেটে অনাধিকার প্রবেশপুর্বক হামলা চালায় এবং অতপরে ঘটনাস্থল ত্যাগ করে ।তিনি আরো বলেন, মার্কেট মালিকের স্ত্রী বিষয়টি জানার জন্য মোবাইলে ফোন করলে ওপাশ থেকে কাজলের কন্ঠ ভেসে আসে।কাজল নিজেকে বিএনপির নেতা দাবি করে রাজনৈতিক হুমকী প্রদান করেন মিসেস্ হাজী ওমর আলীকে।
মার্কেট মালিক হাজী ওমর আলী ক্যামেরা সামনে এসে সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।খবর পেয়ে সরেজমিনে এসে বিষটি জেনেছি। এবিষয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
আশুলিয়া থানার অফিসার ইন্চা র্জ আবু বকর সিদ্দিক বলেন, ঐ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button