অপরাধআইন – আদালত

আশুলিয়ায় শিল্প অস্থিতিশীল করায় যৌথ অভিযানে গ্রেফতার-৫

সাঈম সরকারঃ
আশুলিয়ায় শিল্পাঞ্চলে শ্রমিকদের উস্কানি দিয়ে পোষাক খাতকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত ২১/০৯/২৪( শনিবার) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার রাতে নিশ্চিন্তপুর এবং জামগড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১.হাবিব খান (৩১),পিতা-লাবু খান,ধামরাই,ঢাকা, ২.আলকাছ মোল্লা(৩৬),পিতা-মৃত দূরজন মোল্লা,৩.আজাহারুল ইসলাম (৪২)পিতা-মৃত হবিবুর রহমান উভয় নিশ্চিন্তপুর, আশুলিয়া, ৪. লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (২৮) ও আশুলিয়ার ভাদাইল এলাকার পবনার টেকের মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।
পুলিশ জানায় শিল্প এলাকা আশুলিয়ারি বিভিন্ন এলাকার পোষাক শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। গার্মেন্টস শিল্পকে ধবংস করতে তারা বিভিন্ন্ ভাবে আন্দোলনরত শ্রমিকদের মাধ্যমে উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন গার্মেন্টস ভাংচুর,অগ্নিসংযোগ এর মাধ্যমে অপুরণীয় ক্ষতিসাধন করে।এমন কি,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যৌথ বাহিনীর উপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা। এসব উস্কানিদাতা এবং নেতৃত্বদানকারীদের কঠোর ভাবে দমনসহ আশুলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিআদালতে পাঠানো হয়েছে। কতায় গত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫জনকে গ্রেফতার করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,ঐ ৫জনকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button