

হানিফ মিয়া , পীরগঞ্জ (রংপুর)
আসছে শীত, আর শীত উপলক্ষে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে পীরগঞ্জ সদর ইউনিয়নের ঝোরারঘাট বাজারে ছাদ্দ (কারিগর) এর দোকানে লেপ-তোষক তৈয়ারি হিড়িক পড়েছে । দিনে গরম, রাতে ঠান্ডা আর ভোরে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা হালকা শিশির বিন্দু দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত আসার আগেই সবাই প্রস্তুত হয় ঠান্ডা মোকাবিলার জন্য, রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিন চার দিন ধরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে, রাত শেষে ভোরে আলো ফুটলেও কিছু স্থানে কুয়াশাচ্ছন্ন দেখা যায়। সঙ্গে হালকা শীত শীত অনুভব । এরই মধ্যে হেমন্তের দরজায় কড়া নাড়ছে শীত, আর শীতের আগমনে ব্যস্ত হয়ে পড়েছে লেপ-তোষক তৈরির কারিগররা, কার্তিকের শীতের শুরু হলেও পৌষ ও মাঘ-এ দুই মাস শীত মৌসুম হিসেবে বিবেচিত । শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে ভিড় করেন লেপ-তোষকের দোকান গুলোয়, এ কারণে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা । অন্যদিকে অনেক পরিবারের সদস্যরা তাদের উঠিয়ে রাখা লেপ-তোষক বের করে রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করছেন ।
এ বিষয়ে কুমেদপুর বাজারে মোস্তা টেইলাস ও লেপ-তোষক বেডিং স্টোর ও রসুলপুর বাজারের শাহিনুর টেইলার্স ও লেপ-তোষক বেডিং স্টোর ও পীরগঞ্জ সদর ইউনিয়নের ঝোরারঘাট বাজারে লেপ-তোষক ব্যবসায়ী ছাদ্দ মিয়া জানান, বর্তমানে প্রকার ভেদে লেপ-তোষক তৈরির কাপড় প্রতি গজে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে, এছাড়া শিমুল তুলা প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, কালো হুল ৭৫ থেকে ৮০ টাকা, কালো রাবিশ তুলা ৪০ থেকে ৫০ টাকা, সাদা তুলা ১০০ টাকা থেকে ১২০ টাকা করে দাম চলছে।
তিনি আরও বলেন, আকার অনুযায়ী লেপ-তোষক তৈরিতে ৪০০ টাকা থেকেে এক হাজার টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে, বর্তমানে একটি ভালো মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে তিন থেকে চার হাজার টাকা ৷ এছাড়া ভালো মানের তোষক তৈরি করতে খরচ পড়ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা, গত বছর ভালো মানের লেপ তৈরিতে খরচ হয়েছে দেড় থেকে দুই হাজার টাকা, আর তোষক তৈরিতে আড়াই থেকে তিন হাজার টাকা, শীতের শুরুতেই ক্রেতাদের ভিড় বাড়ছে, ক্রেতাদের এ আনাগোনা চলবে পুরো শীতজুড়ে । পীরগঞ্জ পৌরসভার বন্দরে দেখা যায় লেপ-তোষকের সব দোকানে কারিগরদের ভির, দোকানিরাও অর্ডার নিচ্ছেন, ক্রেতাদের বিভিন্ন রং-মানের কাপড় ও তুলার নমুনা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকান্দারা, এছাড়াও দৃশ্য চোখে পড়ছে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার গুলোতেও ।
এ বিষয়ে লেপ-তোষক তৈয়ারি কারিগর রায়পুরে বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, একটি লেপ বা তোষক তৈরির মজুরি ২০০ থেকে ৭০০ টাকা পযর্ন্ত পাই, লেপ-তোষক পরিমাণের ওপর নির্ভর করে মজুরি, শীতের তীব্রতা বাড়লে লেপ-তোশকের চাহিদা অনেক বেশি বাড়ে, তখন আমাদের অনেক কাজের চাপ বাড়ে, একদিনে ৪ থেকে ৫ টি পযর্ন্ত লেপ বা তোষক তৈরির করা সম্ভব হয় ।




Daily Aporadh Prokash