অপরাধআইন – আদালত

বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে মেয়ের আত্মসমর্পণ

মেহেদী হাসানঃ

সাভার পৌর এলাকায় নিজের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ও ভিডিও ধারণ করেছেন মেয়ে জান্নাত জাহান শিফা। পরে নিজেই হত্যার পর  জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ, ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মেয়ে জান্নাতুল শিফা। গত বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের ভাড়া বাড়ির পঞ্চম তলায় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় মেয়ে জান্নাত জাহান শিফাকে।

নিহতের নাম আব্দুস সাত্তার, তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন এবং কম্পিউটারের দোকানে চাকরি করতেন। প্রায় ৫ মাস আগে মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়ায় ওঠেন সাত্তার।

পুলিশ সূত্রে জানা যায়` মা- মারা যাওয়ার পর নিজের বাবার হাতে কয়েকবার ধর্ষণের শিকার হওয়ার পর মামলা করেছিলেন জান্নাত জাহান শিফা। সেই মামলায় বাবা সাত্তার গ্রেপ্তার হয়ে কয়েক মাস পর জামিনে বের হয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে তার বাবাকে হত্যার পরিকল্পনা করে। তারই জেরে বুধবার রাতে বাবাকে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এরপর ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় বাবার বুকে ও পেটে ছুরিকাঘাতে হত্যা করে ৯৯৯-এ খবর দেন শিফা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, ভোরে ৯৯৯-এ কল করে বাবাকে হত্যার কথা স্বীকার করে তাকে আটকের অনুরোধ করেন ওই তরুণী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণীকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button