অন্যান্যআন্তর্জাতিকরাজনীতিসারাদেশ

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্ভোধন

হারুন অর রশীদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়ার নির্বাচনী কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টার সময়ে পৌর মেয়রের বাস ভবনস্হ বিগত সংসদ নির্বাচনকালীন কার্যালয়কেই উপজেলা পরিষদ নির্বাচনের কার্যালয় হিসেবে পরিচালনার জন্য দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম,এ কাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান খান বাদল, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি।মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিক মাকসুদা আক্তার জোসনা,পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ
উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলকে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button