আশুলিয়ায় আবারও দুর্ধর্ষ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ,স্বর্ণালস্কর লুট


নিজস্ব প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের চাচাতো ভাই ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা,ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা বাড়িটি পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম তালুকদারের তিন তলা বাড়ির দোতলার গ্রিল কেটে সাত থেকে আট সদস্যের একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। এসময় দোতলা ও তিন তলার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে নয় লক্ষ টাকা,১৫ ভরি স্বর্ণালঙ্কার,একটি পিস্তল ও একটি শর্টগানসহ মুল্যবান মালামাল লুটপাট করে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে আইন শৃক্সখলা বাহিনীর সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম বাড়িটি পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এঘটনায় এখন পর্যন্ত মালামাল ও বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। এঘটনায় ওই এলাকার বাড়িওয়ালাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহিল কাফি বলেন,ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Daily Aporadh Prokash