অপরাধআইন – আদালত

ডিবি পরিচয়ে চাঁদা দাবি, তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার

অনলাই ডেস্ক:
আশুলিয়ায় দোকানির কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেণ্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মো. আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুর জেলার সালথা থানার মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মণ্ডলপাড়া এলাকার মো. কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)।

ভুক্তভোগী হলেন- আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার ইলেকট্রনিক মেকানিক মফিজ শেখ (৫৫)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এজাহার থেকে জানা যায়, গত সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে ভুক্তভোগীর দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স আছে কি না দেখতে চায় গ্রেপ্তারকৃতরা। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। কথাবার্তায় সন্দেহ হলে চাঁদার টাকা পরদিন মঙ্গলবার দেবেন বলেন ভুক্তভোগী। পরে সেদিন ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করলে ভুক্তভোগী তাদের পরিচয়পত্র দেখতে চান। পরে পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে র‍্যাবের টহল দলের কাছে তুলে দেন ভুক্তভোগী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিল। পরে দাবীকৃত টাকা নিতে এলে তাদের আটক করা হয়। আসামিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। তাদের সাংবাদিক পরিচয়ের আড়ালে অপকর্ম করার তথ্যও পেয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button