অপরাধআইন – আদালত

দেলদুয়ারে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

মোঃ বাবলু মিয়া দেলদুয়ার উপজেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে পিকআপের ধাক্কায় রঞ্জন কুমার রায় নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। রঞ্জন পাবনা জেলার সুজানগর উপজেলার মাছপাড়া গ্রামের সুবোধ চন্দ্র রায়ের ছেলে। রঞ্জন বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। সে ডুবাইল এলাকায় পৌছলে একটি পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হলে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রঞ্জন নারায়ণগঞ্জে একটি সিমেন্ট কারখানায় চাকরি করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button