Uncategorizedঅন্যান্যঅপরাধআইন – আদালত

আশুলিয়ায় রাতের আঁধারে দোকানির স্বপ্ন পুড়ে ছাই

মেহেদী হাসানঃ
আশুলিয়া রশিদ মার্কেট সংলগ্ন গাজীরচট এ এম উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সামনে মজিবর চা ষ্টোর এ আনুমানিক রাত ৩ঃ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা চোখে পড়ে পাশে থাকা জায়ান্ট ষ্টার ফ্যাশন লিমিটেড এর পোশাক কারখানার শ্রমিকদের।
পরে কোম্পানিতে ফায়ার এলার্ম বাজানোর মাধ্যমে সকল শ্রমিকদের সতর্ক করে সবাইকে বাইরে নিয়ে আসা হয় এবং ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে জায়ান্ট স্টার কোম্পানির ফায়ার ইউনিট ও সকল কর্মচারী এবং সিকিউরিটি গার্ড এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে দোকানির দোকান পুরোটাই পুড়ে ছাই। দোকানের নগদ টাকা সহ ফ্রিজ টিভি ও দোকানের সকল মালামাল পুড়ে যাওয়ায় ৫ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার আনুমানিক একটি ক্ষতির পরিমাণ জানিয়েছেন দোকানদার মজিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button