অপরাধআইন – আদালতসারাদেশ

আশুলিয়ায় সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে লাঞ্ছিত ও চাকুরী থেকে বরখাস্ত

শিল্প অঞ্চল সাভারের আশুলিয়ায় শবেবরাত এর রাতে মসজিদে সুদখোর ও ঘুষখোরদের বিরুদ্ধে বয়ান (ওয়াজ) করায় ইমামকে লাঞ্ছিত ও চাকুরী থেকে বিদায় জানানোর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন,তালপট্রি এলাকার বায়তুল আকসা মসজিদের ইমাম মুফতি জুনায়েদ হাবিব সুদ ও ঘুষের বিরুদ্ধে শবেবরাত উপলক্ষে বয়ান করায় ক্ষুব্ধ হয়ে উনার ওপর হামলা করতে আসে ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের ভাই আওয়ামী.কর্মী আক্কাস আলী মণ্ডল।আরও বলেন আক্কাস আলী উক্ত মসজিদের উপদেষ্টা।

এ নেক্কার জনক ঘটনাটির কথা নিমিষে চারদিক ছড়িয়ে পড়লে বইতে থাকে আলোচনা সমলোচনা। প্রত্যক্ষদর্শীদের মাঝে অনেকেই বলছেন,মন্ডল পরিবারের কাছে জিম্মি পুরো তালপট্রি এলাকা এখানে তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার মত কেউ নেই। তারা আওয়ামীলীগের রাজনীতি করে তাদের ভাই লতিফ মণ্ডল ধামসোনা ইউপি আওয়ামীলীগের সভাপতি ইত্যাদি এসবের প্রভাবে তারা দিনকে রাত আর রাতকে দিন করে বেড়ায়।চাঁদাবাজি,দখলবাজি, নারী নির্যাতন, সুদের ব্যবসা সহ এমন কোন অপকর্ম নেই যা তারা করে বেড়ায় না। ক্ষমতার প্রভাবে রপ্তানী ও বলিভদ্র এলাকায় সরকারী রাস্তায় দোকান বসিয়ে ব্যাপক চাঁদাবাজি করে লফিত মণ্ডল আক্কাস মন্ডল ও তার বাহিনীর সদস্যরা।এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বার বার সংবাদ প্রচার হলে ও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।ধারাবাহিক ভাবে লতিফ মন্ডল ও আক্কাস আলর মন্ডল গ্যাং একের পর এক অপকর্ম, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের ওপর। পরিশেষে মসজিদের ইমাম ও রক্ষা পেলো না এদের হাত থেকে।

এ বিষয় নিয়ে বায়তুল আসকা মসজিদের ইমাম মুফতি জুনায়েদ হাবিব এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।সেই সাথে ঘটনার বরাত দিতে যেয়ে বলেন, শবেবরাত রজনীতে (০৮।০৩।২৩) রোজ মঙ্গলবার, মসজিদে বয়ান করছিলাম সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান চলাকালীন সময় আক্কাস আলী মণ্ডল বয়ান বন্ধ করতে বলেন।বয়ান বন্ধ করতেই উনি তেড়ে আসেন আমার দিকে এতে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে হৈ হৈ করে ওঠে উনাকে গণধোলাই দেবার জন্য তখন আমি উনাকে জড়িয়ে ধরে সেভ করি আর পরিস্থিতি স্বাভাবিক হলে উনি চলে যান। তিনি আরও বলেন,সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করায় আমার আজ চাকুরী হারাতে হলো।আমি এই মসজিদে দীর্ঘ ০৮ বছর যাবৎ সম্মানের সহিত ইমামতি করছি।আজ সত্য কথা বলায় আমার চাকুরী হারাতে হলো।লাঞ্ছিত ইমাম মুফতি মোঃ জুনায়েদ হাবিব,পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হাকিম,সাং মধুপুর, থানা কারাকান্দা,জেলা ময়মনসিংহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button