রাজনীতিসংস্কৃতি

ইসলামী ছাত্র আন্দোলন ভাটারা থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৪ এপ্রিল ২২ রমজান , বিকেল ৪ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাটারা থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। থানা সভাপতি বিল্লাল হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম এর সঞ্চালনায় , প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মাদ আবু হানীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ভাটারা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাটারা থানা শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মিজান বিন নাযির।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাটারা থানা শাখার আওতাধীন ৪০ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ শাওন আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button